রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে দুই পরিবারে জমি নিয়ে সংঘর্ষ আহত ৪

  • আপলোড তারিখঃ ১৬-০৩-২০২০ ইং
জীবননগরে দুই পরিবারে জমি নিয়ে সংঘর্ষ আহত ৪
জীবননগর অফিস:
চুয়াডাঙ্গা জীবননগরে জমি দখল করাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের চারজন গুরুতর আহত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর বাজারপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আহত চারজনের উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদেরকে যশোর আড়াই শ বেড হাসপাতালে রেফার্ড করেন। আহত ব্যক্তিরা হলেন কাশিপুর বাজারপাড়ার মৃত আহাম্মদ আলীর ছেলে  আতিয়ার রহমান (৫০), মৃত রমজান আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫), মৃত রাজ্জাকের ছেলে আল আমিন (২৫) এবং রমজান মালিতার ছেলে হাফিজুর রহমান (৪০)।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘কাশিপুর জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নেওয়া হবে।’


কমেন্ট বক্স