রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

করোনাভাইরাস প্রতিরোধে বিএনপির লিফলেট বিতরণে পুলিশের বাধা

  • আপলোড তারিখঃ ১৬-০৩-২০২০ ইং
করোনাভাইরাস প্রতিরোধে বিএনপির লিফলেট বিতরণে পুলিশের বাধা
ঝিনাইদহ অফিস: সভা-সমাবেশের পর এবার করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। গতকাল রোববার সকালে ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্যসচিব অ্যাড. এম এ মজিদের নেতৃত্বে বিএনপি নেতারা সচেতনতামূলক লিফলেট বিতরণ শুরু করেন। বিএনপি নেতৃবৃন্দ এইচএসএস সড়কের সোনালী বাংকের সামনে, পুরাতন ডিসি কোর্ট এলাকায় লিফলেট বিতরণ শেষে পোস্ট অফিস মোড়ে এলে পুলিশ তাঁদের বাধা দেয়। পুলিশের বাধা পেয়ে ফিরে যান বিএনপির নেতা-কর্মীরা। এ সময় ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান মনা, আব্দুল মজিদ বিশ্বাস, ইবি ছাত্রদলের নেতা রাশেদ, মোহনসহ বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে বিএনপি হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করে জাতিকে সচেতন করতে চেয়েছিল। কিন্তু পুলিশ সেখানেই রাজনৈতিক গন্ধ খুজে আমাদের তৎপরতা বন্ধ করে দিল।’


কমেন্ট বক্স