বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি
- আপলোড তারিখঃ
১৬-০৩-২০২০
ইং
চুয়াডাঙ্গা পৌর যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
সমীকরণ প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চুয়াডাঙ্গা পৌর শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম জনি। এরপর বিএনপি ও অঙ্গসংগঠনের যত নেতা-কর্মী এ পর্যন্ত দলের জন্য গুম-খুন হত্যার স্বীকার হয়েছেন এবং বিএনপির প্রয়াত মহাসচিব মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের ৯ম মৃত্যুবার্ষিকীর জন্য ১ মিনিট নীরবতা পালন করা হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটির আহবায়ক মো. বিপুল হাসান হ্যাজির সভাপতিত্বে পরিচিতি সভায় বক্তব্য দেন নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মিলন আলী লিমন, সোলাইমান হক, বাচ্চু, লালন, সাইফুল ইসলাম জনি ও আরাফাত আমির অপু। নবগঠিত কমিটির সদস্যসচিব আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্কয়ার, লতিফ ফতো, সুমন ও মিলন রেজা।
পরিচিতি সভায় জেলা যুবদলের সদস্যসচিব মো. আজিজুল হক বলেন, পৌর যুবদলকে সুসংগঠিত করার লক্ষ্যে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন তিনি। তিনি বলেন, সবাইকে এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। প্রতিটি ওয়ার্ডের কমিটিতে ত্যাগী ও নির্যাতিত কর্মীদের মূল্যয়ন করা হবে। সেই সঙ্গে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তাঁর সুচিকিৎসার দাবি জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য মামুন, লাল্টু, বকুল, শামিম, হান্নান, মনিরুজ্জামান মিণ্টু, ফুরাদ আলী, সুমন, আব্দুল মালেক, লিংকন, রিয়াদ, রাকিবুল হাসান রকি, হৃদয়, লিকু, মইদুল, তৌফিক ইসলাম বাপ্পী, সিরাজুল ইসলাম, স্বপন মিয়া, সাব্বির প্রমুখ।
কমেন্ট বক্স