রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় হৃদরোগে বসের মৃত্যু, ক্লিনিক ভাঙচুর

  • আপলোড তারিখঃ ১৫-০৩-২০২০ ইং
দর্শনায় হৃদরোগে বসের মৃত্যু, ক্লিনিক ভাঙচুর
দর্শনা অফিস: দর্শনা মর্ডান ক্লিনিকে হৃদরোগে আক্রান্ত রোগী ভর্তি না নেওয়ায় চুয়াডাঙ্গায় নেওয়ার পথে দর্শনা শ্যামপুরের বস নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ভর্তি না নেয়ায় রোগীর স্বজনেরা ক্লিনিক ভাঙচুর ও ক্লিনিকের ম্যানেজারকে মারধর করেছেন। জানা যায়, গতকাল শুক্রবার বিকেলের দিকে দর্শনা পৌর এলাকার শ্যামপুর স্কুল পাড়ার চায়েন আলীর ছেলে বস হঠাৎ তাঁর নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। এ সময় বসের পরিবারের লোকজন বসকে দর্শনা মর্ডান ক্লিনিকে নিয়ে এলে কোনো ডাক্তার না থাকায় ক্লিনিকের ম্যানেজার রোগীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এ সময় ক্লিনিকের মালিক ডা. তারিকুল আলম উপস্থিত হয়ে প্রাথমিকভাবে রোগীকে দেখে তিনিও সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে রোগীর স্বজনেরা বসকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় মৃত বসকে চুয়াডাঙ্গা থেকে দর্শনা শ্যামপুরের নিজ বাড়িতে নেওয়ার পর স্বজনেরা রোগী ভর্তি না নেওয়ায় দর্শনা মর্ডান ক্লিনিক ভাঙচুর করেন এবং কর্তব্যরত ম্যানেজারকে মারধর করে গুরুতর আহত করেন। এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি এবং দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’ এ রিপোর্ট লেখা পর্যন্ত ভূক্তভোগী ক্লিনিক মালিক ও ম্যানেজার থানায় মামলার প্রস্তুতি নিচ্ছিল।


কমেন্ট বক্স