আমিরুল সভাপতি ও আব্দুস সাত্তার সম্পাদক
- আপলোড তারিখঃ
১৫-০৩-২০২০
ইং
মেহেরপুর আইনজীবী সহকারী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে আমিরুল ইসলাম-শাহাদুল ইসলাম কানায় প্যানেলের সভাপতি হিসেবে আমিরুল ইসলাম পুনর্নিবাচিত হওয়াসহ ১৫টি পদের মধ্যে ১১টি তে জয়ী হয়েছেন। এদিকে বিল্টু -জাহিদ নীল প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ ৪টিতে জয়ী হয়েছেন। গতকাল শনিবার বিকেলে এ নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। এ দিন সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বেলা ৩টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২১ জন ভোটারের মধ্যে ১৫টি পদে মোট ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের মোট ১১৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে বর্তমান সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ৬৫ ভোট পেয়ে সভাপতি পদে পুনর্নিবাচিত হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহসান হাবিব বেল্টু ৫০ ভোট পান।
আমিরুল-কানায় প্যানেল থেকে নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি নাসির উদ্দিন, মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম, মেহেদি আরাফাত পাশা, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক খন্দকার নাজমুল হোসাইন, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান ও গিয়াসউদ্দিন মো. তুহিন। এদিকে, নীল প্যানেল থেকে বিজয়ী আব্দুস সাত্তার জাহিদ ৬৮ ভোট পেয়ে প্রথমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচন অপর প্রার্থী শাহাদুল ইসলাম কানায় ৪৮ ভোট। বিজয়ী অন্য প্রার্থীরা হলেন দপ্তর সম্পাদক জিয়াউর রহমান, নির্বাহী সদস্য শামীম রেজা ও সোহেল রানা।
কমেন্ট বক্স