রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে কিশোরীকে শ্লীলতাহানি, বখাটে আটক

  • আপলোড তারিখঃ ১৫-০৩-২০২০ ইং
কালীগঞ্জে কিশোরীকে শ্লীলতাহানি, বখাটে আটক
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে এক কিশোরীকে (১৪) শ্লীলতাহানির চেষ্টা করেছে চার বখাটে। এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে থানায় মামলা করার পর সুজন ওরফে সুমন খন্দকার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, বাড়ি থেকে বের হয়ে গত শুক্রবার সন্ধ্যার আগে আড়পাড়া নদীপাড়ে ওই কিশোরী ঘুরছিল। এ সময় চার বখাটে এসে কিশোরীকে কুপ্রস্তাব দেয়। একপর্যায়ে কিশোরীকে টানা-হেচড়া করে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এ সময় ওই কিশোরী নদী পার হয়ে অপরপ্রান্তে গিয়ে নিজেকে রক্ষা করে। পরে সে বাড়িতে এসে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি খুলে বলে। এ ঘটনায় গতকাল শনিবার ওই কিশোরীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। এ মামলায় অভিযুক্তরা হলেন সুমন খন্দকার, জাদু হোসেন, ইয়াসিন আরাফাত ও নাজমুল হোসেন। তিনি আরও জানান, মামলার পর পুলিশ বিষয়টি আমলে নিয়ে অভিযুক্ত আসামি সুমন খন্দকারকে আটক করেছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।


কমেন্ট বক্স