রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

লাফ দিয়ে হেলপার বাঁচলেও ড্রাইভার জখম

  • আপলোড তারিখঃ ১৪-০৩-২০২০ ইং
লাফ দিয়ে হেলপার বাঁচলেও ড্রাইভার জখম
আলমডাঙ্গায় বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা প্রতিবেদক, মুন্সিগঞ্জ: আলমডাঙ্গায় বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের কড়ইগাছের সঙ্গে ধাক্কা লাগায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় ট্রাকের ড্রাইভার গুরুতর জখম হয়েছেন। ট্রাকের হেলপার লাফ দিয়ে ট্রাকের বাইরে ঝাঁপিয়ে পড়লেও চালকের পা স্টিয়ারিংয়ের ভেতর আটকা পড়ায় তিনি বের হতে পারেননি। গতকাল শুক্রবার সকাল ৬টায় রোয়াকুলি রেলগেটের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঝিনাইদহ জেলার বাকাব্রিজ পাগলা থানার নুরনবীর ছেলে ট্রাক ড্রাইভার বিল্পব (৪৫) বালুবোঝাই একটি ট্রাক চালিয়ে আসার সময় আলমডাঙ্গা সড়কের পৌর সীমানা পার হয়ে রোয়াকুলি রেলগেটের সন্নিকটে পৌঁছালে ট্রাকটির নিয়ন্ত্রণ হারান। ওই সময় রাস্তার পাশের একটি কড়ইগাছের সঙ্গে ট্রাকটির ধাক্কা লাগে এবং ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকের হেলপার লাফ দিয়ে ট্রাকের বাইরে ঝাঁপিয়ে পড়লেও ড্রাইভারের পা স্টিয়ারিংয়ের ভেতর আটকা পড়ায় তিনি বের হতে পারায় গুরুতর জখম হন। ট্রাকটির নম্বর ঝিনাইদহ- ট-১১-১৫০৭। রোয়াকুলি গ্রামের স্থানীয়রা জানান, গতকাল সকাল ৬টার দিকে বিকট শব্দ শুনে দুর্ঘটনাস্থলে ছুটে যান তাঁরা। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কড়ইগাছের সঙ্গে ধাক্কা লাগায় দুমড়ে-মুচড়ে গেছে। এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে তাঁরা আলমডাঙ্গার থানায় খবর দেন। খবর পেয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবিরসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ট্রাকের ভেতর আটকে পড়া ড্রাইভারকে উদ্ধারের চেষ্টা চালায়। এ সময় সড়কের দুই পাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এর পরপরই ফায়ার সার্ভিসের দুটি টিম সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবং সকাল ৭ থেকে বেলা ১১টা পর্যন্ত চেষ্টা চালিয়ে ট্রাকের ক্যাবিনেট কেটে ড্রাইভার বিপ্লবকে উদ্ধার করে। এরপর ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে আহত বিপ্লবকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আনা হয়।


কমেন্ট বক্স