রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুন্সিগঞ্জে মাদক ক্রেতা ও ফার্মেসির মালিককে জরিমানা

  • আপলোড তারিখঃ ১২-০৩-২০২০ ইং
মুন্সিগঞ্জে মাদক ক্রেতা ও ফার্মেসির মালিককে জরিমানা
প্রতিবেদক, মুন্সিগঞ্জ: আলমডাঙ্গা মুন্সিগঞ্জের জেহালা বাজারে ভ্রাম্যমাণ আদালতে এক ফার্মেসির মালিককে ২০ হাজার টাকা জরিমানা এবং এক মাদক ক্রেতাকে ১৫ দিনের জেল দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাত ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন। জানা গেছে, আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের খেদের আলীর ছেলে হিদা (৪২) ফার্মেসি মালিক জাহাঙ্গীরের ফার্মেসি থেকে ৪ পিস ব্যথার ওষুধ ‘টাপেন্টা’ কিনে নিয়ে ফিরছিলেন। এ সময় সন্দেহ হলে মুন্সিগঞ্জ ফাঁড়ির পুলিশ হিদাকে আটক করে দেহ তল্লাশি করে। তাঁর কাছ থেকে ওই সময় ৪ পিচ ব্যাথার ওষুধ পায় ফাঁড়ির পুলিশ। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীকে খবর দেওয়া হলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফার্মেসির মালিক জাহাঙ্গীরকে ২০ হাজার টাকা জরিমানা ও মাদক ক্রয়কারী হিদাকে ১৫ দিনের জেল প্রদান করেন। এ ব্যাপারে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, হিদা নামক এক মাদক সেবনকারীকে মাদকসহ আটক করা হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মুন্সিগঞ্জ জেহালা বাজারের ফার্মেসির মালিক জাহাঙ্গীরকে ২০ হাজার টাকা জরিমানা ও মাদক ক্রয়কারী হিদাকে ১৫ দিনের জেল দেন।


কমেন্ট বক্স