রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপার সাবেক ওসির স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

  • আপলোড তারিখঃ ১০-০৩-২০২০ ইং
শৈলকুপার সাবেক ওসির স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
ঝিনাইদহ অফিস: জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের দায়ে ঝিনাইদহের শৈলকুপা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাসেম খানের স্ত্রী মাহফিজা বেগম চম্পার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। যার মামলা নম্বর ০২। গত ২ মার্চ দুর্নীতি দমন কমিশন যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম মোড়ল বাদী হয়ে মামলাটি করেন। দুদকের যশোর আদালতের এডি সিরাজুল ইসলাম জানান, ওসি এম এ হাসেম খানের স্ত্রী মাহফুজা বেগম চম্পার সম্পদের হিসাব চেয়ে দুদক নোটিশ জারি করলে ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর কমিশনে সম্পদের হিসাব দাখিল করেন। সম্পদ বিবরণীতে চম্পা তাঁর দখলে থাকা ৬৪ লাখ ৫৫ হাজার ৩৩৩ টাকার সম্পদ উল্লেখ না করে গোপন করেন। গোপনকৃত সম্পদ অর্জনের জন্য তিনি ডেলটা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন হতে ৫০ লাখ টাকা ঋণ গ্রহণ দেখান। এই টাকা দিয়ে তিনি ঢাকার নিউ মাকের্ট থানাধীন ধানমন্ডি মৌজায় নিউ মাকের্ট সিটি কমপ্লেক্স নামে আবাসিক ভবনের ৮ তলায় ২৫০৫ বর্গফুটের এ-৬ নম্বর ফ্লাটটি ক্রয় করেন। যার দলিল নম্বর ৪০১ তারিখ ২৮/০১/২০১৯ ইং। তদন্তকালে সম্পদের গরমিল পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। সূত্র জানায়, ওসি এম এ হাসেম খান ১৯৭৩ সালের ৮ ফেব্রুয়ারি পুলিশ কনস্টেবল হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। ১৯৮৬ সালে এসআই এবং ১৯৯৬ সালে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি হয় তাঁর। স্বামীর আয়কৃত টাকায় স্ত্রী মাহফুজা বেগম চম্পা সম্পদের পাহাড় গড়ে তোলেন। এদিকে, বক্তব্য গ্রহণ করার জন্য দুদক দপ্তরে ওসি এম এ হাসেম খান ও তাঁর স্ত্রী মাহফুজা বেগম চম্পার নামে নোটিশ জারি করা হলেও তাঁরা বক্তব্য দিতে আসেননি।


কমেন্ট বক্স