রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১০-০৩-২০২০ ইং
মহেশপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
প্রতিবেদক, মহেশপুর: মহেশপুরে ১৯৫ পিস ইয়াবা বড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার বাঘাডাঙ্গা কাঞ্চণপুর ব্রিজের মোড় থেকে এ ইয়াবা উদ্ধার করা হয়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ হোসেন খান জানান, গোপন সংবাদে তাঁরা জানতে পারেন, মাদক ব্যবসায়ীরা মাদক পাচার করছে। তাৎক্ষণিক তিনি উপপরিদর্শক (এসআই) আবুজারকে নির্দেশ দিলে তিনি ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসমায়ীকে আটক করেন। আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার বাগাডাঙ্গা কাঞ্চনপুর গ্রামের মৃত আলাউদ্দিনের পুত্র মিকাইল হোসেন (২৪) ও একই এলাকার জামাল উদ্দিনের পুত্র দুদু মিয়া (২১)। এ বিষয়ে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।


কমেন্ট বক্স