রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালত তিন ব্যবসায়ী জরিমানা

  • আপলোড তারিখঃ ১০-০৩-২০২০ ইং
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালত তিন ব্যবসায়ী জরিমানা
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামে পৃথক পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বৈধ লাইসেন্স না থাকায় তিন ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথিলা দাস এবং মাহমুদুল হাসান পৃথক পৃথক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৈধ লাইসেন্স না থাকায় চাঁদবিল বাজারে সারেজুল ইসলাম, সজীব ও জিয়াউর রহমানের দোকানে আদালত বসানো হয়। এ সময় বৈধ লাইসেন্স না থাকায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ ধারায় সারেজুলের ১ হাজার ৫ শ টাকা, সজীবের ২ হাজার টাকা এবং জিয়াউর রহমানের নিকট থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


কমেন্ট বক্স