রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মিল্টনের শিশুকন্যা সেজুতির দায়িত্ব নিলেন এসপি জাহিদ

  • আপলোড তারিখঃ ০৯-০৩-২০২০ ইং
মিল্টনের শিশুকন্যা সেজুতির দায়িত্ব নিলেন এসপি জাহিদ
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মিল্টন সরকারের মর্মান্তিক মৃত্যুর ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। তিনি এসআই মিল্টনের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তাঁর পরিবারকে তাৎক্ষণিক পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন। একই সময় এসপি জাহিদ নিহত মিল্টনের দেড় বছর বয়সী একমাত্র শিশুকন্যা সেজুতির লেখাপড়াসহ যাবতীয় খরচ এখন থেকে পুলিশ বহন করবে বলে জানান। এমন ঘোষণায় চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ সচেতন মহল পুলিশ সুপার জাহিদুল ইসলামকে সাধুবাদ জানান।


কমেন্ট বক্স