রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ঋণগ্রস্ত টিকিয়া বিক্রেতার আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ০৯-০৩-২০২০ ইং
চুয়াডাঙ্গায় ঋণগ্রস্ত টিকিয়া বিক্রেতার আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা বড় বাজার-নিউমার্কেটের সামনে ফুটপাতের টিকিয়া ব্যবসায়ী শাহীন শেখ (৪৫) আত্মহত্যা করেছেন। গতকাল রোববার সকাল ৭টার দিকে নিজ ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। নিহত শাহীন কুষ্টিয়া জেলার খোকশা থানার জানিপুর গ্রামের মোকছেদ শেখের ছেলে। পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। জানা যায়, ২২ বছর পূর্বে কুষ্টিয়া জেলার খোকশা থানার জানিপুর গ্রাম থেকে চুয়াডাঙ্গায় আসেন শাহীন। এরপর থেকে পরিবার নিয়ে চুয়াডাঙ্গায় ভাড়া থাকতেন তিনি। একপর্যায়ে চুয়ডাঙ্গা বড় বাজার-নিউমার্কেটের সামনে ফুটপাতে টিকিয়ার ব্যবসা শুরু করেন তিনি। তিনি ঋণগ্রস্ত ছিলেন। বিভিন্ন মানুষের নিকট থেকে টাকা ধার নিয়ে শোধ করতে না পারায় তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আত্মহত্যার বিষয়টি জানতে পেরে চুয়াডাঙ্গা থানার পুলিশ লাশ উদ্ধার করে নিহতের মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। গতকাল বিকেলে নিহত শাহীনের পরিবারের সদস্যরা লাশ নিয়ে কুষ্টিয়া জানিপুরের উদ্দেশে রওনা হন। এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘পৌর কলেজপাড়ায় একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশের ময়নাতদন্ত করানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’


কমেন্ট বক্স