দামুড়হুদায় পুলিশের অভিযানে সাত জুয়াড়ি আটক
- আপলোড তারিখঃ
০৮-০৩-২০২০
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা মডেল থানার পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে সাত জুয়াড়িকে আটক করেছে। আটক জুয়াড়িরা হলেন দামুড়হুদার বড় দুধপাতিলা গ্রামের মৃত ইছাহকের ছেলে মোশারেফ হোসেন (৫৫), মৃত নবীছদ্দীনের ছেলে খালিদ হোসেন (৪৮), আব্দুল আজিজের ছেলে ইন্নাল (৩৫), মৃত সিরাজুল হকের ছেলে ইজাজুল (৩৫), রহমতুল্লাহর ছেলে মোশারেফ হোসেন (৫০), আনোয়ার হোসেনর ছেলে মহিদুর রহমান (৩০) ও আবুবক্কর সিদ্দিকের ছেলে আতিয়ার রহমান (৩০)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেকের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মিল্টন সরকার ফোর্স নিয়ে দামুড়হুদা বড়দুধপাতিলা গ্রামে খালিদের বাড়িতে অভিযান চালিয়ে সাত জুয়াড়িকে জুয়াখেলা অবস্থায় আটক করে। পরে জুয়ার আসর থেকে একসেট তাস ও ১ হাজার ৮৮৫ টাকা জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে গতকালই ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা হয়েছে এবং গতকাল দুপুরে তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স