রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী মিনি ইজতেমা শুরু

  • আপলোড তারিখঃ ০৭-০৩-২০২০ ইং
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী মিনি ইজতেমা শুরু
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় শুরু হয়েছে তিন দিনব্যাপী মিনি ইজতেমা। বিভিন্ন এলাকার ৩-৪ শ মুসল্লির আগমন ঘটেছে এ ইজতেমায়। গতকাল শুক্রবার আলমডাঙ্গা পৌর মারকাজ মসজিদের আঙিনায় এ মিনি ইজতেমার আয়োজন করা হয়েছে। এবার দিয়ে আলমডাঙ্গায় তৃৃতীয় বারের মতো ইজতেমার আয়োজন করা হল। এ বছর তিন দিন ইজতেমায় মুসল্লিদের উদ্দেশে বয়ান দেবেন ঢাকা থেকে আগত দিল্লি হেওবন মাদ্রাসা থেকে পাস করা মুফতি হাফেজ মাওলানা মাসুুদ কাফেরি ও মাওলানা সিরাজুল ইসলাম। মার্কাজ দিল্লি নিজামুদ্দিনের অনুসারীগণের পক্ষের তাবলীগ জামায়াতের জেলা ইজতেমা আলমডাঙ্গা উপজেলা মার্কাজ মসজিদ-সংলগ্ন জান্নাতুল বাকী পৌর গোরস্থান প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। জেলা আমির মো. কামরুজ্জামান আলমডাঙ্গা উপজেলা মার্কাজ মসজিদ প্রাঙ্গণে সার্বিক দেখাশোনা করছেন। এ ছাড়াও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে আছেন বীর মুক্তিযোদ্ধা তাবলীগ জামায়াতের সাথী আব্দুল মাবুদসহ শত শত স্বেচ্ছাসেবক।


কমেন্ট বক্স