রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফেনসিডিল-মোটরসাইকেল উদ্ধার, আটক ১

  • আপলোড তারিখঃ ০৬-০৩-২০২০ ইং
ফেনসিডিল-মোটরসাইকেল উদ্ধার, আটক ১
দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী পৃথক অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল, মোটরসাইকেলসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক চোরাচালানিকে আটক করে বিজিবি। গতকাল বৃহস্পতিবার পৃথক অভিযানে এসব চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক নিস্তার আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত মুন্সিপুর বিওপির বিশেষ টহল কমান্ডার হাবিলদার ওবাইদুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দুর্গাপুর গ্রামের হরিশচন্দ্রপুর মাঠ থেকে ১১ বোতল ফেনসিডিল, ১টি মোটরসাইকেল, ২টি সিম কার্ড ও ১টি মোবাইলসহ শাহরিয়ার রহমান (২৪) নামের একজনকে আটক করেন। আটক শাহরিয়ার মাগুরা জেলার শালিকা থানার হরিশপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৮৮ হাজার ২ শ টাকা। উদ্ধার হওয়া মালামালসহ আসামিকে দর্শনা থানায় সোর্পদ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে পলাতক আসামি করে হাবিলদার ওবাইদুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। এদিকে, একইদিন বেলা একটার দিকে নিয়মিত টহলের মাধ্যমে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক শেখ লিখন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের মাঠ থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৯ হাজর ৬ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। অপর দিকে, গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে নিয়মিত টহলের মাধ্যমে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোজাম্মেল হক ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের পাকা রাস্তার ওপর থেকে ১টি মোটরসাইকেল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা। উদ্ধার হওয়া মোটরসাইকেল দর্শনা থানায় জমা করা হয়েছে।


কমেন্ট বক্স