রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক ৩

  • আপলোড তারিখঃ ০৫-০৩-২০২০ ইং
মহেশপুরে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক ৩
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুরে দুটি চোরাই মোটরসাইকেলসহ তিন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে কালীগঞ্জ থানার পুলিশের সহায়তায় কালীগঞ্জের নরেন্দ্রপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে সাহেব আলীকে (২৮) একটি মোটরসাইকেলসহ আটক করে মহেশপুর থানার পুলিশ। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের পর মহেশপুর থানার হাট খালিশপুরের তৈয়ব চৌকিদারের ছেলে জিবরাইল মণ্ডল (২০) ও বজরাপুরে খলিল বিশ্বাসের ছেলে আনারুল ইসলামকে (৩০) আরও একটি মোটরসাইকেলসহ আটক করে পুলিশ। উদ্ধার করা মোটরসাইকেল একটি প্লাটিনা ১০০ সিসি নম্বর যশোর হ- ১৫-১৮৮৪ এবং অন্যটি হিরো ইসপিলিন্ডার অনটেস্ট। এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরাকারবারির তিন সদস্যসহ দুটি গাড়ি উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে।


কমেন্ট বক্স