আলমডাঙ্গা পৌর মেয়র গনুর স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন
- আপলোড তারিখঃ
০৪-০৩-২০২০
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদীর গনুর স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের অভিযোগে পৌর মেয়র হাসান কাদীর গনু থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জানা গেছে, আলমডাঙ্গা পৌরসভার উন্নয়নের নামে বহিরাগত আলমসাধু, নসিমন, করিমন প্রবেশাধিকারের টোল আদায় রশিদ ছাপিয়ে টোল আদায় করছেন হাউসপুরের মৃত খোকনের ছেলে শাজাহান, হারদী গ্রামের হানিফ ও আসাদুল। তাঁরা পৌর মেয়র হাসান কাদীর গনুর স্বাক্ষর জাল করে অবৈধ পন্থায় টোল আদায় রশিদ ছাপিয়ে টোল আদায় করছেন, এ অভিযোগে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিতে আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পৌর মেয়র হাসান কাদীর গনু।
কমেন্ট বক্স