রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্বর্ণালঙ্কার নিয়ে কুটুম উধাও!

  • আপলোড তারিখঃ ০৪-০৩-২০২০ ইং
স্বর্ণালঙ্কার নিয়ে কুটুম উধাও!
উথলীতে দিন-দুপুরে চুরি, নাশতা আনতে গেলেন গৃহকর্তী প্রতিবেদক, উথলী: জীবননগর উপজেলার উথলী গ্রামের মৃত আফছার বাজাদারের ছেলে রফিকুল ইসলাম কুটোর বাড়িতে দিন-দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ চুরির ঘটনা ঘটে। প্রতিবেশী সূত্রে জানা যায়, উথলী ফার্মগেট পাড়ার রফিকুল ইসলাম বাড়িতে না থাকার সুযোগে অজ্ঞাতনামা এক ব্যক্তি তাঁর বাড়িতে ঢুকে নিজেকে একজন ব্যবসায়ী ও রফিকুল ইসলামের পরিচিত বলে পরিচয় দিয়ে রফিকুল ইসলামের স্ত্রীর সঙ্গে আলাপচারিতা শুরু করে। এরই একপর্যায়ে রফিকুলের স্ত্রী অজ্ঞাতনামা ওই কুটুমের জন্য নাশতা আনতে গেলে সেই ব্যক্তি অত্যন্ত সুকৌশলে ঘরের আলমারি ভেঙে দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ও একজোড়া কানের দুল নিয়ে চম্পট দেয়। রফিকুলের বাড়িতে তাঁর স্ত্রী ছাড়া আর তেমন কেউ থাকেন না। রফিকুলের বড় ছেলে রিপন মিয়া চাকরি সূত্রে কক্সবাজারে বসবাস করেন এবং একমাত্র মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় বাড়িতে বর্তমানে রফিকুল ইসলাম, তাঁর স্ত্রী ও ছোট ছেলে শিপন বসবাস করে। পাড়া-প্রতিবেশীরা ধারণা করছেন, কোনো চেনা-জান ব্যক্তিই এ চুরির সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলে জানা গেছে।


কমেন্ট বক্স