আলমডাঙ্গায় কৃষক লীগের দুই নেতার পদত্যাগ
- আপলোড তারিখঃ
০৪-০৩-২০২০
ইং
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক বাবু ও প্রচার সম্পাদক সোহেল রানা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট তাঁরা তাঁদের পদত্যাগপত্র প্রেরণ করেন।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আশরাফুল হক বাবু ও সোহেল রানা বলেন, কয়েক মাস পূর্বে উপজেলার বাড়াদী ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে তাঁরা পদ পেয়েছেন, তা তাঁরা নিজেরাই জানে না। তাঁদের না জানিয়ে কৃষক লীগের কমিটিতে পদ দেওয়া হয়েছে। তাঁরা বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছেন, ‘আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমৃত্যু আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে চাই। কেবলমাত্র ব্যক্তিগত কারণে বিশেষ করে পরিবারকে অধিক সময় দেওয়ার ইচ্ছাতেই আমরা সাংগঠনিক ও প্রচার সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছি। তবে অবশ্যই এই দলের সঙ্গে আমার সম্পর্ক থাকবে।’
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির জানান, কেউ দল না করতে চাইলে তাঁকে জোর করে দল করানো সম্ভব নয়। কেউ যদি স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করতে চায়, তাতে কোনো বাধা নেই।
কমেন্ট বক্স