রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, জরিমানা!

  • আপলোড তারিখঃ ০৪-০৩-২০২০ ইং
মেহেরপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, জরিমানা!
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর শহরের কাথুলী সড়কে ভ্রাম্যমাণ আদালত তিনটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ এবং বিক্রির জন্য নয়, এমন ওষুধ জব্দ করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালত ওই তিন ব্যবসায়ীর নিকট থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করেন। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথিলা দাস ও মাহমুদুল হাসানের নেতৃত্বে মেহেরপুর শহরের কাথুলী সড়কের রানা মেডিকেল, সেবা ফার্মেসি ও ফাতেমা ফার্মেসিতে অভিযান চালিয়ে বিক্রয় করার জন্য নয়, এমন কিছু ওষুধ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়। এ সময় ওষুধ আইন ১৯৪০ এর ১৮ ধারায় ফাতেমা ফার্মেসির ৫ হাজার টাকা, সেবা ফার্মেসি ৪ হাজার টাকা ও রানা ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ওষুধগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।


কমেন্ট বক্স