রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ইজিবাইকে মিলল ৫ কেজি গাঁজা!

  • আপলোড তারিখঃ ০৪-০৩-২০২০ ইং
জীবননগরে ইজিবাইকে মিলল ৫ কেজি গাঁজা!
জীবননগর অফিস: জীবননগরে পাঁচ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদের নির্দেশে উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম, এসআই আনিছ ও এসআই গাফফার ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে জীবননগর উপজেলার নারায়ণপুর গ্রামে একটি ইজিবাইকে তল্লাশি করেন। এ সময় ৫ কেজি ২ শ গ্রাম গাঁজাসহ জামিনুর রহমানকে (২১) আটক করা হয়। আটক জামিনুর রহমান জামালপুর জেলার সরিষাবাড়ি থানার কাস্টসিংহ গ্রামের আবুল কালামের ছেলে। এ বিষয়ে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


কমেন্ট বক্স