রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হিজলগাড়ীতে নগদ টাকাসহ এক জুয়াড়ি আটক

  • আপলোড তারিখঃ ০৩-০৩-২০২০ ইং
হিজলগাড়ীতে নগদ টাকাসহ এক জুয়াড়ি আটক
প্রতিবেদক, হিজলগাড়ী: চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী ফাঁড়ি পুলিশের অভিযানে নগদ টাকাসহ শরিফুল নামের এক চিহ্নিত জুয়াড়ি আটক হয়েছেন। আটক ব্যক্তিকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কিশোর ফোর্সসহ অভিযান পরিচালনা করেন তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামের বসুতিপাড়ার বেলে মাঠে। এ সময় একটি আমবাগানের ভেতর জুয়া খেলা অবস্থায় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালিয়ে গেলেও একজন জুয়াড়ি পুলিশের হাতে আটক হন। আটক জুয়াড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বোয়ালিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শরিফুল। তাঁর কাছ থেকে জুয়া খেলার নগদ ৪৭৮৫ টাকা উদ্ধার করেছে পুলিশ। গতকালই তাঁকে থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে হিজলগাড়ী ফাঁড়ির ইনচার্জ এসআই কিশোর জানান, পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাঁদের দ্রুত গ্রেপ্তার করা হবে।


কমেন্ট বক্স