রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যুবকদেরকে উদ্যোক্তা হতে আগ্রহী করে তুলতে হবে : প্রতিমন্ত্রী ফরহাদ

  • আপলোড তারিখঃ ০১-০৩-২০২০ ইং
যুবকদেরকে উদ্যোক্তা হতে আগ্রহী করে তুলতে হবে : প্রতিমন্ত্রী ফরহাদ
মুজিবনগর অফিস: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। দেশকে উন্নয়ন করতে উদ্যোক্তা অনেক প্রয়োজন। এ দায়িত্ব আমাদেরসহ সরকারের সব বিভাগের। অনেকেই দেখি মাস্টার্স শেষ করে চাকরি না পেয়ে বেকার হয়ে বসে থাকে। আমরা সবাই চাই নিজে কিছু করে স্বাবলম্বী হতে। তাই সবাই চাকরির পেছনে না ছুটে উদ্যেক্তা হওয়ার চিন্তা মাথায় নিতে হবে। আর এ জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) অগ্রণী ভূমিকা পালন করছে।’ গতকাল শনিবার সকালে মুজিবনগর পর্যটন মোটেলের হলরুমে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এবং প্রিজম প্রকল্প টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টু বিসিকের আয়োজনে বিসিকের কর্মকর্তা-কর্মচারীদের দিনব্যাপী উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন। বিসিকের প্রকল্প পরিচালক (প্রযুক্তি) ডক্টর আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুল হালিম, বিসিকের চেয়ারম্যান মোস্তাক হাসান, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প ও সমিতি (নাসিব)-এর প্রেসিডেন্ট মির্জা নূরুল গণী শোভন, মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি প্রমুখ। উক্ত কর্মশালায় খুলনা বিভাগের ১০টি জেলা থেকে বিসিকের মোট ৭৭ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।


কমেন্ট বক্স