গাংনীর সাহারবাটিতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২
- আপলোড তারিখঃ
২৯-০২-২০২০
ইং
গাংনী অফিস:
মেহেরপুর গাংনী উপজেলার সাহারবাটি চারচারা বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। আধিপত্য বিস্তারের জেরে গতকাল শুক্রবার সন্ধ্যায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা চালানো হয়। আহত ব্যক্তিরা হলেন সাহারবাটি গ্রামের মনিরুল ইসলাম (৪৫), খলিলুর রহমান (৫০), আমান উদ্দীন (৪০), রবিউল ইসলাম (৪৫), জুয়েল রানা (২৮) ও জান্নাত আলী (৫০)। অপর পক্ষের ঠান্ডু মিয়া (৫০), শফিকুল ইসলাম (৫০), রাসেল আহম্মেদ (২২) ও আফাম আলী (২৫)। এদের মধ্যে চারজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কমেন্ট বক্স