রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামি মতিয়ার গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৯-০২-২০২০ ইং
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামি মতিয়ার গ্রেপ্তার
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার হাপানিয়া ফাঁড়ির পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে মতিয়ার রহমান (৩২) নামের একাধিক মাদক মামলার এক আসামি গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার রাতে মাদক বিক্রয়কালে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে ৩ শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। আটক হওয়া মতিয়ার রহমান আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের রুইতনপুর গ্রামের বাবর আলীর ছেলে। আটক মতিয়ারের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল শুক্রবার মাদক ব্যবসায়ী মতিয়ারকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স