রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর সাংবাদিক সমিতির দ্বিবার্ষিকী নির্বাচন আজ

  • আপলোড তারিখঃ ২৮-০২-২০২০ ইং
জীবননগর সাংবাদিক সমিতির দ্বিবার্ষিকী নির্বাচন আজ
জীবননগর অফিস: জীবননগর সাংবাদিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন আজ শুক্রবার। আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে জীবননগর থ্রি স্টার হোটেলের সম্মেলনকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। জীবননগর সাংবাদিক সমিতির মোট ভোটার সংখ্যা ৪৫ জন। এবার সাংবাদিক সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রায় হাফ ডজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক যায়যায়দিন ও দৈনিক সময়ের সমীকরণ-এর জীবননগর অফিস প্রধান জি এম জাহিদ বাবু এবং দৈনিক যুগান্তর পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি ও জীবননগর সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল মাহাতাব মানিক। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাইটিভির জীবননগর উপজেলা প্রতিনিধি মিঠুন মাহমুদ, দৈনিক অর্থনীতি ও সমিতির সাবেক সহসভাপতি জামাল হোসেন খোকন এবং দৈনিক সময়ের সমীকরণ-এর আন্দুলবাড়ীয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম মামুন।


কমেন্ট বক্স