রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

১৩ চেয়ারম্যানসহ ৯৪ প্রার্থীর মনোনয়ন জমা

  • আপলোড তারিখঃ ২৮-০২-২০২০ ইং
১৩ চেয়ারম্যানসহ ৯৪ প্রার্থীর মনোনয়ন জমা
নাটুদহ ও নতিপোতা ইউপি নির্বাচন : মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রতিবেদক, দামুড়হুদা: আসন্ন নাটুদহ ও নতিপোতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান ও সাধারণ সদস্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পৃথকভাবে দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসে উপজলো রির্টানিং কর্মকর্তা এম এ জি মোস্তফা ফেরদৌসের নিকট এসব মনোয়নপত্র জমা দেন তাঁরা। নাটুদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত আসনে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ২৯ জন এবং নতিপোতা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত আসনে ১০ জন ও সাধারণ সদস্য পদে ২৮ জন প্রার্থী গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা রির্টানিং কর্মকর্তা এম এ জি মোস্তফা ফেরদৌস জানান, নাটুদাহ ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের সর্মথিত প্রাথী শফিকুল ইসলাম, জাতীয়বাদী দল বিএনপি সমর্থিত প্রার্থী আমীর হোসেন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক, আব্দুল হালিম, রেজাউল হক, ইয়াচ নবী ফজলুল হক ও আমিনুল ইসলাম, সংরক্ষিত আসনে রিজয়িা খাতুন, নার্গীস আক্তার, দেলোয়ারা খাতুন, ইসমোতারা খাতুন, আরজুমান আরা খাতুন, বেলি বেগম, সুমিতা খাতুন, আদুরি খাতুন, শেফালী খাতুন, কহিনুর খাতুন, বিউটি খাতুন, সরিফা খাতুন, লাকি খাতুন, জেসমিনয়ারা খাতুন এবং সাধারণ সদস্য পদে মনিরুল ইসলাম, এরশাদ আলী, আব্দুল কুদ্দুস, হাবিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন, আত্তাব আলী, শাহীন হোসেন, আনিসুর রহমান, শুকুর আলী শেখ, জামশেদ, ছানারুর ইসলাম, আমজাদ আলী, সেলিম খান, শাহ আলম, জিনারুল ইসলাম, মনিরুল ইসলাম, জসিম উদ্দীন খান, জহির উদ্দীন খান, আব্দুল হালিম, মুনছুর আলী, কেরামত আলী, বাইজিদ হোসেন, মোশারফ তরফদার, খলিলুর রহমান, শাখাওয়াত হোসেন, জোবেদ আলী, আহাম্মদ আলী, বসির আহাম্মদ ও জালাল উদ্দীন। নতিপোতা ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের সমর্থিত প্রাথী আজিজুল হক, জাতীয়বাদী দল বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনির, ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থী মোশারেফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী রবিউল হাসান ও ইয়মিন আলী, সংরক্ষিত আসনে মুসলিমা খাতুন, আনজুমারা খাতুন, নাসরিন সুলতানা, মনিকা খাতুন, কাকুলী খাতুন, মনোয়ারা খাতুন, কাকুলী খাতুন, ইসমিন আরা, হালিমা খাতুন ও রওশন আরা এবং সাধারণ সদস্য পদে মখলেছুর রহমান, মিজানুর রহমান, বদরুল আলম, মিজুনার রহমান, আল মামুন, আক্তারুজ্জামান, আক্তার শেখ, আব্দুল মান্নান, বিল্লাল হোসেন, লোকমান হাকিম, হাসেম আলী, মতিয়ার রহমান, জাহাঙ্গীর আলম, মামুন অর রশিদ, পিজার আলী, বোরহান উদ্দীন, পিজির উদ্দীন, সেলিম, লিয়াকত আলী, শওকত আলী, মফিজুর রহমান, হাফিজুর রহমান, নাসির হোসেন, এরশদ, তুহিন হোসেন, শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, আশাদুল হক প্রমুখ। এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ প্রার্থীদের ৯ মার্চ প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলে জানান উপজেলা রির্টানিং কর্মকর্তা এম এ জি মোস্তফা ফেরদৌস।


কমেন্ট বক্স