স্কুল ব্যাগভর্তি ফেনসিডিলসহ দর্শনার ছোটন আটক
- আপলোড তারিখঃ
২৮-০২-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ভালাইপুর হুচুকপাড়া এলাকায় অভিযান চালিয়ে স্কুল ব্যাগভর্তি ফেনসিডিলসহ ছোটন (২৫) নামের যুবককে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। এ সময় ওই ব্যাগ থেকে ৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পুলিশের নিয়মিত তল্লাশিকালে তাঁকে আটক করা হয়। এ সময় ছোটনের ওপর এক সহযোগী পালিয়ে যান। আটক ছোটন দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের শাহাজুলের ছেলে।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হুসাইন, এসআই হাসান, সহকারী উপপরিদর্শক (এএসআই) রাসেল ও এএসআই দ্বীপক ফোর্স নিয়ে গতকাল রাতে ভালাইপুর হুচুকপাড়া এলাকায় নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল পুলিশের তল্লাশি অভিযানে না থেমে মোটরসাইকেলের গতি বাড়িয়ে দিয়ে তল্লাশি অভিযান পার হতে চেয়েছিল। কিন্তু পাশের একটি দোকানের কাছে একই এলাকার আপিল উদ্দীন (৬০) নামে এক বৃদ্ধকে ধাক্কা দিয়ে মোটরসাইকেলে থাকা দুজন মাটিতে পড়ে যান। এ সময় একজন পালিয়ে গেলেও ছোটনকে আটক করে পুলিশ। এ সময় ছোটনের কাছ থেকে একটি স্কুল ব্যাগ জব্দ করা হয় এবং তা থেকে ৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। মোটরসাইকেল দুর্ঘটনায় ছোটন মারাত্মক জখম হলে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। একই সঙ্হে আহত ওই বৃদ্ধকেও উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ছোটনের মোটরসাইকেলের ধাক্কায় ওই বৃদ্ধর পা ভেঙে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ছোটনকে আসামি ও ছোটনের সহযোগীকে পলাতক দেখিয়ে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছিল।
কমেন্ট বক্স