রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ২৭ ফেব্রুয়ারি থেকে আঞ্চলিক ইজতেমা শুরু

  • আপলোড তারিখঃ ২৫-০২-২০২০ ইং
মেহেরপুরে ২৭ ফেব্রুয়ারি থেকে আঞ্চলিক ইজতেমা শুরু
মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি কলেজ মাঠে আগামী ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার থেকে আঞ্চলিক ইজতেমা শুরু হবে। মেহেরপুরের আঞ্চলিক ইজতেমাকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। ইজতেমাতে হাজার হাজার মুসল্লিদের আগমনকে সামনে রেখে সেখানে বাঁশের খুঁটি পোতাসহ চট টাঙানো প্রায় শেষ পর্যায়ে। ইজতেমা কমিটির সঙ্গে সম্পৃক্ত সবাই বিনা পারিশ্রমিকে এখানে অবিরাম কাজ করে চলেছেন। এদিকে, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন গতকাল সোমবার দুপুরে এজতেমার প্রস্তুতি দেখতে এজতেমার মাঠ পরিদর্শন করেন। এ সময় পৌর মেয়র সেখানে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার শুরু হয়ে এজতেমা আগামী ২৯ ফেব্রুয়ারী শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।


কমেন্ট বক্স