রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেয়েকে বকাঝকা, শিক্ষিকাকে মারধর!

  • আপলোড তারিখঃ ২৫-০২-২০২০ ইং
মেয়েকে বকাঝকা, শিক্ষিকাকে মারধর!
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে সুলতানা রিজিয়া নাছরিন নামের এক স্কুল শিক্ষিকার হাত ভেঙ্গে দিয়েছে আব্দুল আলিম নামে এক অভিভাবক। এ সময় নাছরিনকে শারিরীকভাবে লাঞ্ছিত করা স্কুলের অফিস কক্ষ ভাংচুর করেন ওই অভিভাবক। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে কালীগঞ্জ পৌর শহরের সরকারি আড়পাড়া শিবনগর প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই দোষী ব্যক্তির শাস্তির দাবিতে ওই স্কুলের শিক্ষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। আহত শিক্ষিকাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সরকারী আড়পাড়া শিবনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্চণা রাণী জানান, ‘ঘটনার দিন সকালে বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী জুয়াইরিয়া লাবিবা নামের এক শিক্ষার্থী শ্রেণিকক্ষে মনযোগী না হওয়া বকাঝকা করে। দুপুরে ছুটির পর ওই শিক্ষার্থী বাড়ি চলে যায়। এরপর দুপুর দুইটার পর ওই মেয়ের বাবা আব্দুল আলিম ক্ষিপ্ত হয়ে স্কুলের অফিসরুমে প্রবেশ করে। এরপর কেন তার মেয়েকে বকা হয়েছে তার কৈফিয়ত চান। আমিসহ স্কুলের সহকারী শিক্ষকরা তাকে বোঝানোর চেষ্টা করি। কিন্তু তিনি আমাদের কথা না শুনে টেবিলের উপর থাকা একটি গ্লাস ছুড়ে মারে। এতে নাসরিন নামে এক শিক্ষিকার হাত জখম হয়। পরে আরও উত্তেজিত হয়ে শারিরীকভাবে লঞ্চিত করে ওই অভিভাবক।’ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদ জানান, ‘অন্যায় করলে তার ব্যবস্থা অফিশিয়ালি নেওয়ার বিধান রয়েছে। কিন্তু অফিস চলাকালীন সময়ে একজন শিক্ষকের উপর হামলা মেনে নেওয়া যায় না। আমরা দোষি ব্যক্তির শাস্তির দাবিতে বিকেলেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। তিনি তাৎক্ষনিকভাবে থানার ওসিকে মামলা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।’ কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা জানান, ‘আমি বিকালে লিখিত অভিযোগ পাওয়ার পর কালীগঞ্জ থানার ওসিকে জানিয়েছি মামলা নিতে। এ ছাড়া যত দ্রুত সম্ভব হামলাকারী অভিভাবক আব্দুল আলিমকে আটক করতে নির্দেশ দিয়েছি।’ কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর মিয়া জানান, ‘ঘটনাটি আমি ইউএনও স্যারের কাছ থেকে শুনেছি। কেই এখনো থানায় আসেননি আসলে আসামি আটকে জোর অভিযান চালানো হবে।’


কমেন্ট বক্স