আলমডাঙ্গায় দুই ওষুধ ব্যবসায়ীর কারাদণ্ড
- আপলোড তারিখঃ
২৪-০২-২০২০
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই ওষুধ ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। গতকাল দুপুর ২টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলার আসমানখালি বাজারের মৃত রহিম উদ্দিনের ছেলে পল্লি চিকিৎসক ডা. বাবুলকে নেশাজাতীয় ইনজেকশন বিক্রির অপরাধে এবং শালিখা বাজারের মৃৃৃত খবির উদ্দিনর ছেলে আহসান আলী কাবরানকে ড্রাগ অ্যাক্ট ২০১৮-এর ৪২(১) ধারার আইনে ১ মাস কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় আলমডাঙ্গার থানার এসআই জুয়েল ফোর্সসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন। গতকালই তাদের চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স