রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ডাকাতির ঘটনায় থানায় মামলা, আটক নেই

  • আপলোড তারিখঃ ২৪-০২-২০২০ ইং
আলমডাঙ্গায় ডাকাতির ঘটনায় থানায় মামলা, আটক নেই
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় দেশীয় অস্ত্রের মুখে গরু ব্যবসায়ীদের জিম্মি করে ৩ লাখ টাকা লুটের ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে এ রিপোর্ট লেখাপর্যন্ত ডাকাতি ঘটনায় কাউকে আটক করতে পারেনি আলমডাঙ্গা থানা-পুলিশ। গত শনিবার রাত ৮টার দিকে কুমারী ইউনিয়নের দুর্গাপুর সড়কে ডাকাতির ঘটনায় পরদিন অর্থাৎ গতকাল রোববার ডাকাতির শিকার নতিডাঙ্গার গরু ব্যবসায়ী শরিফুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, ‘গত শনিবার রাতে ডাকাতির ঘটনায় নতিডাঙ্গার গরু ব্যবসায়ী শরিফুল বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। ডাকাতির ঘটনায় জড়িতদের আটক করতে একাধিক পুলিশের টিম মাঠে কাজ করছে। শীঘ্রই জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে।’ প্রসঙ্গত, গত শনিবার আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের ৮/১০জন গরু ব্যবসায়ী পার্শবর্তী কুষ্টিয়া জেলার বেলেপাড়া গরুহাটে গরু বেচা-কেনা করে লাটাহাম্বারে করে বাড়ি ফেরার পথে আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের দুর্গাপুর সড়কের মাঝামাঝি একটি ইটভাটার কাছে ডাকাত দলের কবলে পড়েন। এসময় ডাকাতরা তিন লাখ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়।


কমেন্ট বক্স