রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে স্টার ও আজিজ বিড়ি জব্দ

  • আপলোড তারিখঃ ২৩-০২-২০২০ ইং
মেহেরপুরে স্টার ও আজিজ বিড়ি জব্দ
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলার রাজনগর, কচুয়খালি, জুগিন্দা দিগলকান্দি ও বরশিবাড়িয়া গ্রামের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে পুরাতন স্বাস্থ্য সচেতনতা সম্বলিত স্টার ও আজিজ বিড়ি জব্দ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। মেহেরপুর সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও সেভ ফুড ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম জানান, রাজনগর, কচুয়খালি, দিঘলকান্দি জুগিন্দা গ্রামে অভিযান চালিয়ে মিজান স্টোর, আশিক স্টোর ও বারিক স্টোর থেকে স্টার এবং আজিজ বিড়ি উদ্ধার করা হয়। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫-এর ১০ ধারায় এসব বিড়ি জব্দ করা হয়।


কমেন্ট বক্স