রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ২৩-০২-২০২০ ইং
গাংনীতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে পারিবারিক কলহের জেরে লাকী খাতুন নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করেছে। লাকী খাতুন গাংনী উপজেলার আমতৈল গ্রামের লুকমান হোসেনের মেয়ে ও আমতৈল মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থী। গত শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, লাকী খাতুন পড়ালেখা সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের লোকজনের সঙ্গে বাগবিতণ্ডা করে নিজ ঘরে শুয়েছিল। সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে বাড়ির লোকজন ঘরে ঢুকলে লাকী খাতুনের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে গাংনী থানার পুলিশ লাশ উদ্ধার করে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, আত্মহত্যার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


কমেন্ট বক্স