রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে বেশি দামে মাংস বিক্রি, দুজনের জরিমানা

  • আপলোড তারিখঃ ২২-০২-২০২০ ইং
গাংনীতে বেশি দামে মাংস বিক্রি, দুজনের জরিমানা
গাংনী অফিস: মেহেরপুর গাংনীতে সরকার নির্ধারিত মূল্যের বেশি দরে মাংস বিক্রি করার অপরাধে গাংনী বাজারের মাংস ব্যবসায়ী আলমগীর হোসেন ও মিলন হোসেনের কাছ থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইয়ানুর রহমান। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান জানান, ‘গাংনী বাজারের মাংস ব্যাবসায়ীরা ৫০০ টাকার পরিবর্তে ৫৫০ টাকা দরে মাংস বিক্রি করছিলেন। ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে উক্ত ব্যবসায়ীদের সতর্কতামুলক জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনি এ জরিমানা আদায় করা হয়ে বলেও নিশ্চিত করেন তিনি।’


কমেন্ট বক্স