রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্কচটেপে মোড়ানো ১ কেজি গাঁজাসহ আটক ২

  • আপলোড তারিখঃ ২২-০২-২০২০ ইং
স্কচটেপে মোড়ানো ১ কেজি গাঁজাসহ আটক ২
চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের মাদকবিরোধী অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় এক কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার নিমতলা মাঠের মধ্য থেকে তাঁদের আটক করা হয়। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুড়বাড়াদী গ্রামের ফরজ আলীর ছেলে সাকিব (২৬) ও একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে চঞ্চল আলী (২৫)। পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) একরামুল হুসাইন ফোর্সসহ নিমতলা সড়কে টহল দেওয়ার সময় একটি ভ্যানের গতি রোধ করেন। এ সময় ভ্যানের দুই যাত্রীর আচরণ সন্দেহমূলক হওয়ায় তাঁদের তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাঁদের কাছে থাকা বাজারের ব্যাগে স্কচটেপে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আটক ওই দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ শনিবার তাঁদের আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে থানার পুলিশ।


কমেন্ট বক্স