রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিতুদহে ভাতার কার্ডে স্বাক্ষর বাবদ অর্থ নেওয়ার অভিযোগ

  • আপলোড তারিখঃ ২১-০২-২০২০ ইং
তিতুদহে ভাতার কার্ডে স্বাক্ষর বাবদ অর্থ নেওয়ার অভিযোগ
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বারের বিরুদ্ধে দুস্থ-অসহায় মানুষের কাছ থেকে ভাতার কার্ডে স্বাক্ষর করা বাবদ অর্থ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে আগামী সোমবার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা প্রদান করা হবে বাংলাদেশ সোনালী বাংকের মাধ্যমে। এরই পরিপ্রেক্ষিতে কার্ডপ্রাপ্ত ব্যক্তিদের চেক রেডি করছেন ইউনিয়ন পরিষদের সদস্যরা। অভিযোগ উঠেছে, তিতুদহ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার মৌসুমি আক্তার প্রায় ২ শ কার্ডধারীর কাছ থেকে চেক রেডি করা ও স্বাক্ষর বাবদ ১০ টাকা করে নিচ্ছেন। সরোজমিনে দেখা গেছে, কার্ডধারীরা লাইনে দাঁড়িয়ে টাকা হাতে সিরিয়াল অনুযায়ী স্বাক্ষর করছেন এবং এ সময় তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি এবং তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড মেম্বার মৌসুমি বলেন, ‘টাকাটা আমি নিয়েছিলাম আমার যাতায়াত বাবদ। তবে সেটা পরবর্তীতে সবাইকে ফেরত দিয়েছি।’ এ বিষয়ে কয়েকজন কার্ডধারীর সঙ্গে কথা বললে তাঁরা জানান, ‘আমদের কাছ থেকে প্রতিবারই স্বাক্ষর বাবদ টাকা নেয়।’ এলাকাবাসীর দাবি, গরিব-অসহায় মানুষের কাছ থেকে যাঁরা এভাবে অর্থ হাতিয়ে নেন, তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনত ব্যবস্থা গ্রহণ করা হোক।


কমেন্ট বক্স