রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে বাকি না দেওয়ায় দোকান কর্মচারীকে মারধর

  • আপলোড তারিখঃ ২১-০২-২০২০ ইং
গাংনীতে বাকি না দেওয়ায় দোকান কর্মচারীকে মারধর
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে দোকানের মালিক না থাকায় বাকিতে মালামাল দিতে অপরাগতা প্রকাশ করায় দোকানের কর্মচারী মাসুমকে জেআই পাইপ দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। আহত মাসুম (২৫) উপজেলার কাষ্টদহ গ্রামের মতিয়ার রহমানের ছেলে ও গাংনী বাজারের নয়ন ইলেকট্রনিক্সের কর্মচারী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যারাতে গাংনী বাজারে এ মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দোকান কর্মচারী মাসুম গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। দোকান কর্মচারী মাসুম জানান, ‘নয়ন ইলেকট্রনিক্সে মালিক নয়ন ব্যক্তিগত কাজে দোকানের বাইরে থাকার সময়ে স্থানীয় তুষার, ফাহিম ও সজিব কিছু মালামাল বাকিতে নিতে আসে। আমি দোকানের মালিক না বলা পর্যন্ত বাকিতে কোনো মালামাল দিতে পারব না বলে জানিয়ে দিই। কিছু সময় পর তারা নয়নের সঙ্গে আমার ফোনে কথা বলিয়ে দেয়। মালামাল দেওয়ার একপর্যায়ে আমাকে মারধর শুরু করে। পরে কোথাও থেকে জেআই পাইপ নিয়ে আবারো মারে। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করেন।’ গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, ‘ঘটনার সঙ্গে সঙ্গে আমি তাৎক্ষণিক পুলিশ অফিসার মাহাবুব, রেজাউনসহ কয়েকজনকে পাঠিয়ে খোঁজখবর নেওয়াসহ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’


কমেন্ট বক্স