রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর কাজিপুর সীমান্তে ফেনসিডিলসহ ফজলু আটক

  • আপলোড তারিখঃ ২০-০২-২০২০ ইং
গাংনীর কাজিপুর সীমান্তে ফেনসিডিলসহ ফজলু আটক
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত থেকে ৫০ বোতল ফেনসিলডিলসহ ফজলু মিয়া (৩৫) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। ফজলু মিয়া গাংনী উপজেলার কাজিপুর বর্ডার পাড়ার মৃত আব্দুল করিমের ছেলে। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে ফজলু মিয়া সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলসহ কাজিপুর বিজিবি ক্যাম্পের একটি টিমের হাতে আটক হয়। এসময় ফজলুর সহযোগী একই গ্রামের আজিজুলের ছেলে রাজ (৩২) পালিয়ে যায়। পরে তার বিরুদ্ধে একটি মামলাসহ গাংনী থানায় সোপর্দ করে বিজিবি। ওই মামলায় ফজলু মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার সকালে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স