হিজলগাড়ীতে আগুনে বসতবাড়ি ভস্মিভূত, একজন দগ্ধ
- আপলোড তারিখঃ
২০-০২-২০২০
ইং
প্রতিবেদক, হিজলগাড়ী:
চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ী গ্রামের ফার্মপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি বসতবাড়ি পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। এতে নগদ টাকা, গবাদি-পশু ও ঘরের আসবাবপত্রসহ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। গতকাল বুধবার রাত ৮টার দিকে আবুজারের বাড়িতে এ আগুন লাগে। এ সময় আগুন নিয়ন্ত্রণে নিতে গিয়ে আবুছারের ছেলে মোমিন (৩৫) সামান্য দগ্ধ হন।
কমেন্ট বক্স