দর্শনায় ৬ বোতল ফেনসিডিলসহ নাজমুল আটক
- আপলোড তারিখঃ
২০-০২-২০২০
ইং
দর্শনা অফিস:
দর্শনায় মাদকবিরোধী অভিযানে ৬ বোতল ফেনসিডিলসহ নাজমুল (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা একটার দিকে নিজ বাড়ি থেকে পুলিশ তাঁকে আটক করে। আটক নাজমুল দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর মাঝপাড়ার মৃত নাজিম উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ফোর্স নিয়ে গতকাল দুপুরে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর মাঝপাড়ার মৃত নাজিম উদ্দিনের বাড়িতে এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ৬ বোতল ফেনসিডিলসহ নাজিম উদ্দিনের ছেলে নাজমুলকে আটক করা হয়। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় নাজমুলকে আটক দেখিয়ে একটি মাদক মামলা করেছে পুলিশ।
কমেন্ট বক্স