রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার ইজিবাইকের দুই সংগঠনের দ্বন্দ্ব চরমে!

  • আপলোড তারিখঃ ২০-০২-২০২০ ইং
চুয়াডাঙ্গার ইজিবাইকের দুই সংগঠনের দ্বন্দ্ব চরমে!
অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি ও অটোবাইক মালিক শ্রমিক সমিতি নামের নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখা ও অটোবাইক মালিক শ্রমিক সমিতি নামের দুই সংগঠনের মধ্যে দ্বন্দ্ব চরম পর্যায়ে। একটি সংগঠন অন্য সংগঠনের অনুমতিপত্র ও কার্যকরী পরিষদ বিষয়ে জানতে চেয়ে আবেদন করেছে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নিকট। জানা গেছে, বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখা গতকাল বুধবার চুয়াডাঙ্গা পুলিশ সুপারের মাধ্যমে চুয়াডাঙ্গা ইজিবাইক মালিক ও চালক সমিতির অনুমতিপত্র ও কার্যকরী পরিষদ সম্পর্কে জানতে চেয়ে আবেদন করেছেন। আবার এরই মধ্যে লাইসেন্স নেওয়া, না নেওয়া বিষয়ে চুয়াডাঙ্গার এ সংগঠন দুটির মধ্যে মধ্যে চলছে দ্বিমত পোষণ করা বক্তব্য। একটি সংগঠন লাইসেন্স নেওয়ার পক্ষে, আরেকটি না নেওয়ার পক্ষে। এদিকে, বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখা গতকাল শহরজুড়ে মাইকিং করেছে লাইসেন্স না নেওয়ার জন্য। এ ব্যাপারে বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু বলেন, ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্মারক নং- স্থাসবি/পৌর-১/বিবিধ-১-২/২০১০/২৯৪ অনুযায়ী পৌর এলাকায় ব্যাটারিচালিত রিক্সা/গাড়ি (ইজিবাইক)-এর রেজিস্ট্রেশন প্রদান করার জন্য যে চিঠি আছে, সেটি অটোবাইক শ্রমিকদের জ্ঞাতার্থে জানানোর জন্য মাইকিং করেছি। এ ছাড়াও সিএন্ডবিপাড়ার অটোবাইক মালিক ও চালক সমিতি বিষয়ে আমাদের কিছু না জানার কারণে পুলিশ সুপার মহোদয়ের কাছে আবেদন করেছি, যেন পুলিশ সুপার মহোদয়ের মাধ্যমে আমরা তাদের সম্পর্কে জানতে পারি।’ অটোবাইক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা অটোবাইকের জন্মলগ্ন থেকেই সংগঠন করছি। আমরা প্রথম থেকেই আছি, আমরা অবৈধ নয়। বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটিই একেবারে নতুন। আর বাংলাদেশের প্রত্যেকটি পৌরসভায় লাইসেন্স দিচ্ছে। সে হিসেবে চুয়াডাঙ্গা পৌরসভা থেকেও আমরা লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর পক্ষে।’


কমেন্ট বক্স