আলমডাঙ্গায় ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হল স্কুলছাত্রীর বাল্যবিবাহ
- আপলোড তারিখঃ
২০-০২-২০২০
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল এক স্কুলছাত্রী। গতকাল বুধবার রাতে আলমডাঙ্গার অনুপনগর গ্রামের আলী হোসেন তাঁর স্কুলপড়ুয়া নাবালিকা মেয়ের বিয়ে দেওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন করেন। এ খবর পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী দুর্লভপুর ফাঁড়ির ইনচার্জ জামালকে জানালে ফাঁড়ি ইনচার্জ ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে বিয়ে ভেঙে দেন। তবে এর আগেই পুলিশের অবস্থান টের পেয়ে বরপক্ষ পালিয়ে যায়। বরের বাড়ি গাংনী ইউনিয়নের মোচাইনগর গ্রামে। এ ঘটনায় পুলিশ মেয়ের পিতা আলী হোসেনকে (৬০) আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের পিতা আলী হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করেন।
কমেন্ট বক্স