আলমডাঙ্গায় দুই মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সাজা
- আপলোড তারিখঃ
২০-০২-২০২০
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত ২ মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন। গতকাল বুধবার দুপুরের দিকে জেহালা ফাঁড়ি পুলিশের ইনচার্জ রকি মণ্ডল ফোর্সসহ অভিযান চালিয়ে জেহালা হৈদরপুর গ্রামের মৃত শাহ জালালের ছেলে মাদক ব্যবসায়ী মিল্টনকে (৩৫) আটক করেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেওয়া হলে নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রম্যমাণ আদালত বসিয়ে মিল্টনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অন্যদিকে, আসমানখালি গ্রামের শাহাবুলের ছেলে মাদকসেবী বায়েজিৎকে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। গতকালই তাঁদের সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স