রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মদনায় শিক্ষার্থীর ওপর নির্যাতন, অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নির্দেশ

  • আপলোড তারিখঃ ১৯-০২-২০২০ ইং
মদনায় শিক্ষার্থীর ওপর নির্যাতন, অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নির্দেশ
দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাসানুজ্জামান ফিট্টুকে এক শিক্ষার্থীর ওপর অমানবিক নির্যাতনের ঘটনায় কারণ দর্শানোর নোপিশ দেওয়া হয়েছে। ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি ১৩ দিন পর গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বিদ্যালয় অফিস কার্যালয়ে লিখিত এ প্রতিবেদন দাখিল করে। এর আগে গত ৫ ফেব্রুয়ারি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলামকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। লিখিত প্রতিবেদনে শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা মিলেছে উল্লেখ করে অভিযুক্ত শিক্ষক ফিট্টুকে ৭দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। এদিকে অভিযুক্ত শিক্ষক হাসানুজ্জামান ফিট্টুর কঠোর শাস্তির দ্বাবীতে গ্রামবাসী ফুসে উঠেছে। উপযুক্ত শাস্তি না হলে অভিভাবক ও গ্রামবাসীরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম বিশ্বাস জানান, তদন্ত প্রতিবেদনে ফিট্টুর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা মিলেছে। তাকে ইতিমধ্যেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাবের পর তার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগে সুপারিশ করা হবে। উল্লেখ্য, দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা স্কুলপাড়ার জয়নাল আবেদীনের ছেলে মদনা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র রিমন হোসেন কয়েক মাস আগে প্রাইভেট পড়তো ওই বিদ্যালয়ের শিক্ষক হাসানুজ্জামান ফিট্টুর কাছে। হঠাৎ করে রিমন তার কাছে প্রাইভেট পড়া বন্ধ করে দিলে এতে ক্ষিপ্ত হয়ে ওঠে ফিট্টু এবং গত ২ ফেব্রুয়ারি রোববার বিদ্যালয় চলাকালিন সময়ে রিমনকে একা পেয়ে বেধরক মারধরও করেন। ওই সময় শিক্ষার্থী রিমনকে গুরুতর আহত হয়। এ ঘটনাটি বিদ্যালয়ের গোপন ক্যামেরার ফুটেজে ধারণকৃত ছিল। এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটিসহ প্রধান শিক্ষকের কাছে অভিভাবক জয়নাল আবেদিন লিখিত অভিযোগ করে। পরে এ ঘটনায় গত ৫ ফেব্রুয়ারী বুধবার বেলা ১১টার দিকে গ্রামবাসী শিক্ষক ফিট্টুর শাস্তির দাবিতে বিদ্যালয় ঘেরাও করলে চাপের মুখে বিদ্যালয় পরিচালনা কমিটি জরুরী ডাকে। বৈঠকে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।


কমেন্ট বক্স