রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ছাত্রদল নেতা সুমনের মৃত্যু, দাফন সম্পন্ন

  • আপলোড তারিখঃ ১৯-০২-২০২০ ইং
ছাত্রদল নেতা সুমনের মৃত্যু, দাফন সম্পন্ন
জীবননগর অফিস: দীর্ঘদিন অসুস্থ থাকার পর জীবননগরে ছাত্রদলের নেতা সুমনের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে জীবননগর পৌর এলাকার নারায়ণপুরের নিজ বাড়িতে তিনি মারা যান। আল ইমরান সুমন নারায়ণপুরের শরীফ মুন্সীর একমাত্র ছেলে। গতকাল মঙ্গলবার সকালে জীবননগর থানা-পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরে বিকেলে তাঁর মরদেহের ময়নাতদন্ত শেষে জীবননগর নারায়ণপুরে নিয়ে যাওয়া হয় এবং মাগরিবের পর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। এর আগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়ার সার্জারি কনসালট্যান্ট ডা. এহসানুল হক তন্ময়কে প্রধান করে মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান (ভারপ্রাপ্ত আরএমও) ও মেডিকেল অফিসার ডা. শাকিল আরসালানসহ তিন সদস্যের মেডিকেল টিম গঠন করে ছাত্রদল নেতা সুমনের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। এদিকে, ছাত্রদর নেতা সুমনের মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফ। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সুমনের সঙ্গে তাঁর ধর্ম মামার একটি বিরোধ ছিল, সে কারণে হয়তো সুমনের ওপর হামলা এবং তাঁকে মারধর করা হতে পারে বলে আমরা ধারণা করছি। সুমনের পরিবারের পক্ষ থেকে রিপন নামের এক ব্যক্তিসহ বেশ কয়েকজনের নামে মামলা করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।’ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র সার্জারি কনসালট্যান্ট ডা. এহসানুল হক তন্ময় বলেন, দীর্ঘদিন যাবৎ তিনি অসুস্থ ছিলেন। তাঁর শরীরের কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি, তবে তাঁর মলদারে পচন দৃষ্টিগোচর হয়েছে। মেডিকেল বোর্ডের তদন্ত অনুযায়ী মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত রিপোর্টের মাধ্যমে প্রদান করা হবে।


কমেন্ট বক্স