আলমডাঙ্গায় মাদকসেবী সাহেদের কারাদণ্ড
- আপলোড তারিখঃ
১৮-০২-২০২০
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে একজন মাদক ব্যবসায়ীর ৬ মাস কারাদণ্ড হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গা থানার এসআই রহিম ফোর্স নিয়ে আলমডাঙ্গা গোবিন্দপুরের মৃৃত রমজান আলীর ছেলে মাদকসেবী সাহেদ বিশ্বাসকে (৩৫) আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে গেলে ইউএনও মো. লিটন আলী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গতকালই তাকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়।
কমেন্ট বক্স