রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গড়াইটুপিতে তিন দোকান মালিককে জরিমানা

  • আপলোড তারিখঃ ১৮-০২-২০২০ ইং
গড়াইটুপিতে তিন দোকান মালিককে জরিমানা
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে গড়াইটুপি বাজারে তিন দোকান মালিককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা সজল আহম্মেদ নানা অভিযোগের ভিত্তিতে এ তিন দোকানিকে জরিমানা করেন। এরমধ্যে গড়াইটুপি বাজারের আব্বাস স্টোরের মালিকে ১৫ শ টাকা, আজিজুর স্টোরের মালিককে ১৫ শ টাকা ও বিল্লাল স্টোরের মালিককে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ওই দোকান মালিকদের ভবিষ্যতে এমন ভুল না করার জন্য সর্তক করে দেওয়া হয়।


কমেন্ট বক্স