রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

১৪ শ মিলি লিটার তরল ফেনসিডিলসহ দম্পতি আটক

  • আপলোড তারিখঃ ১৮-০২-২০২০ ইং
১৪ শ মিলি লিটার তরল ফেনসিডিলসহ দম্পতি আটক
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে থানা-পুলিশের অভিযানে ফেনসিডিলসহ এক দম্পতি আটক হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের এশ্বেরবা নামক স্থানের সাদিয়া ফিলিং স্টেশনের সামনে থেকে মাদক ব্যবসায়ী কামাল হোসেন (৩৮) ও তার স্ত্রী ববিতা খাতুনকে (৩২) আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৪ শ মিলি লিটার তরল ফেনসিডিল এবং ১২ পিস বোতলে ভরা ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক কামাল হোসেন উপজেলার বুজরুক মুন্দিয়া গ্রামের আব্দুল হাকিম উদ্দিনের ছেলে। কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এ দম্পতিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।


কমেন্ট বক্স